বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

0
বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবা জব্দ, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৬ মামলার আসামি ও পুলিশের ভাষ্য অনুযায়ী মাদক কারবারি মনির শেখ (৪৭) রয়েছেন। এছাড়া গ্রেপ্তার অন্যরা হলেন— মো. সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), মো. হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে ফকিরহাট থানার বারাশিয়া এলাকায় মনির শেখের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে ৪ হাজার ১৫ পিস ইয়াবা, নগদ ৭১ হাজার ৯২০ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার মনির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here