কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ’ উদ্বোধন

0
কুষ্টিয়ায় ‘নজরুল বর্ষ' উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি, সাম্যবাদী চেতনা এবং গৌরবময় সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০ টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মেগা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশজুড়ে একযোগে উদ্বোধনের অংশ হিসেবে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া হলো সংস্কৃতির রাজধানী। মহাত্মা লালন সাঁই ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনাও অত্যন্ত প্রখর। ‘নজরুল বর্ষ’ সফল করতে জেলা প্রশাসন বছরব্যাপী নানাবিধ শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি বাস্তবায়ন করবে।

এ সময় ​ জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলের সৃষ্টি নিয়ে গীতিআলেখ্য ও আবৃত্তি পরিবেশিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here