খামেনির জানাজার সময় তেহরানে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা

0
খামেনির জানাজার সময় তেহরানে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। এই সংস্থার প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আগামী সোমবার জানাজার কারণে তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ফ্লাইটশূন্য থাকবে।

শিরুডি বলেন, সোমবার তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকেই ‘কোনো ফ্লাইট’ পরিচালিত হবে না।

৪ থেকে ৮ই জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আলী খামেনেই-এর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা হবে। সূত্র: বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here