প্রথমার্ধেই এগিয়ে কঙ্গো

0
প্রথমার্ধেই এগিয়ে কঙ্গো

বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এর লড়াইয়ে প্রথমার্ধে চমক দেখিয়েছে কঙ্গো। ম্যাচের সপ্তম মিনিটে ব্রায়ান সিপেঙ্গার গোলে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ডান দিক থেকে আসা একটি ক্রসে ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জেড স্পেন্স বলের বাউন্স ভুল বিচার করেন।

সেই সুযোগে বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে প্রথম নিয়ন্ত্রণেই জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন সিপেঙ্গা। ফলে লিড নিয়ে প্রথমার্ধে শেষ করলো কঙ্গো।

যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইউরোপ ও আফ্রিকার এই দুটি দল। ফলে ইংল্যান্ডের চমকে যাওয়াটা অস্বাভাবিক নয়।

পিছিয়ে থেকে ইংল্যান্ডের জয়ের রেকর্ড খুব কম। ইংলিশ লায়ন্সদের ভয় দেখাচ্ছে তাদের পুরোনো পরিসংখ্যান। ১৯৬৬ সালে বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর কেটে গেলেও বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিততে পারেনি তারা। প্রথমার্ধ শেষে ডিআর কঙ্গো ১-০ গোলে এগিয়ে। গোল শোধ করে ইংল্যান্ড এখনও ম্যাচে ফিরতে পারেনি। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ইংলিশ লায়ন্সরা গোলের দেখা পাননি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here