গোপালগঞ্জে দিবালোকে বাসা থেকে ল্যাপটপ-টাকা চুরি

0
গোপালগঞ্জে দিবালোকে বাসা থেকে ল্যাপটপ-টাকা চুরি

গোপালগঞ্জে দিনের বেলাতেই এক ব্রাক কর্মকর্তার বাসা থেকে ল্যাপটপ ও টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রিজিওনাল ম্যানেজার মো. আব্দুর রহমান।

তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, গোপালগঞ্জ শহরের পাঁচুরিয়া এলাকায় একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আব্দুর রহমান। গতকাল সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তার ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। দুপুরের দিকে তিনি বাসায় ফিরে দেখেন, মূল দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

আব্দুর রহমান দাবি করেন, দুর্বৃত্তরা তার বাসা থেকে দুটি ল্যাপটপ এবং নগদ ২৯ হাজার ৫শ টাকা টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here