‘কোটি টাকার বউ’ নিয়ে আসছেন মিতুল খান-নির্জন

0
‘কোটি টাকার বউ’ নিয়ে আসছেন মিতুল খান-নির্জন

পারিবারিক গল্প, হাস্যরস আর বাস্তব জীবনের নানা টানাপোড়েনকে এক সুতোয় গেঁথে নতুন একক নাটক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা মিতুল খান ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন।

নির্মাতাদের দাবি- নাটকটি শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকবে না; এর গল্পে উঠে আসবে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। ভিন্নধর্মী উপস্থাপনা ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের জন্য একটি উপভোগ্য অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা করা হয়েছে।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান, আর সংলাপ লিখেছেন ফরিদুল ইসলাম নির্জন। ভিন্নধর্মী গল্প ও দর্শকবান্ধব নির্মাণের জন্য পরিচিত এই সৃজনশীল জুটি নতুন নাটকটি নিয়েও আশাবাদী।

‘কোটি টাকার বউ’ শিরোনামের নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীলয় আলমগীর, পাভেল, সামিরা খান মাহী, মাছুম বাসার এবং চিত্রলেখা গুহসহ আরও অনেক শিল্পী। আগামী ১ জুলাই দুপুর ২টায় পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

বর্তমানে ইউটিউবভিত্তিক নাটকের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সেই দর্শকচাহিদার কথা মাথায় রেখেই নির্মিত ‘কোটি টাকার বউ’ বিনোদনপ্রেমীদের কাছে বিশেষভাবে সাড়া ফেলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here