রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে নিয়ে তা মোকাবিলা করবো: এনবিআর চেয়ারম্যান

0
রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ, সবাইকে নিয়ে তা মোকাবিলা করবো: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।

আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে এনবিআরের বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত চেয়ারম্যানের সাথে অর্থ বিভাগের কর্মকতাদের মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আশবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশের উন্নতি হবে।  সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে।

এসময় বিদায়ী চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘রাজস্ব আদায় চ্যালেঞ্জ হলেও অসম্ভব নয়।’
 
উল্লেখ্য, এর আগে সোমবার এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআরের নতুন ভারপ্রপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here