শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

0
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কারা?

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে দারুণ লড়াই উপহার দিল মরক্কো। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় উঠে এসেছে আফ্রিকার দলটি।

নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষে দুই দলের স্কোর ছিল ১-১। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে অসাধারণ দৃঢ়তা দেখিয়ে জয় তুলে নেয় মরক্কো এবং নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। তাদের প্রতিপক্ষ বিশ্বকাপের অন্যতম স্বাগতিক কানাডা। দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে কানাডা।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। শেষ আটে জায়গা করে নিতে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here