দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

0
দোকান থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি দোকান থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন।

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান তিনি। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভিড় জমায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে আশপাশের সুন্দরবন বা বনাঞ্চলের ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসে।

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়। তিনি জনসাধারণকে বন্যপ্রাণি দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here