একটি কুচক্রী মহল ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া এবং বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়াচ্ছে। তাদের তৈরি করা ভুয়া ফটোকার্ড বিভিন্ন পেজ ও গ্রুপেও ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এসব ভুয়া ফটোকার্ডের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পাঠকদের এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই বিষয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৩৪৭২, তারিখ; ২৯/০৬/২০২৬।
সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/dailybangladeshpratidin) এবং ওয়েবসাইট (https://www.bd-pratidin.com/) অনুসরণের আহ্বান জানানো হচ্ছে।

