পুরো দেশ আমার সঙ্গে শট নিয়েছিল : ইউস্তাকিও

0
পুরো দেশ আমার সঙ্গে শট নিয়েছিল : ইউস্তাকিও

কানাডাকে শেষ ষোলোয় তোলার নায়ক স্তেফান ইউস্তাকিও ম্যাচ শেষে বলেন, এই জয় দেশের সব মানুষের জন্যই উৎসর্গ করতে চেয়েছিলেন তারা।

ম্যাচসেরা এই মাঝমাঠের খেলোয়াড় বলেন, ‘এই জয়ের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কানাডার সব মানুষের মুখে হাসি ফোটাতেই মাঠে নেমেছিলাম। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস হারাইনি, লড়াই চালিয়ে গেছি। এর চেয়ে সুন্দর পরিণতি কল্পনাও করতে পারতাম না।’

জয়সূচক গোল নিয়ে ইউস্তাকিও বলেন, ‘আমি যখন শট নিয়েছিলাম, তখন মনে হয়েছে যেন পুরো দেশ আমার সঙ্গে শট নিয়েছে। সবার শক্তিই যেন সেই শটে মিশে ছিল। বল জালে জড়ানোর পর অনুভূতিটা ছিল অসাধারণ।’

বিশ্বকাপের নকআউট পর্বে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি বলেও মনে করেন তিনি। ইউস্তাকিও বলেন, ‘গ্রুপ পর্ব পার হওয়ার পর থেকেই আমাদের বিশ্বাস আরও বেড়েছে। নকআউটে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। সামনে মরক্কো বা নেদারল্যান্ডস—যেই আসুক, ভালো দিনে আমরা চমক দেখাতে পারি। হয়তো কাগজে-কলমে তাদের মতো শক্তিশালী নই, কিন্তু বিশ্বাস আর কঠোর পরিশ্রম ধরে রাখতে পারলে আমাদের পক্ষেও ফল আনা সম্ভব।’

এই সাফল্য নিজের পরিবারের প্রতি উৎসর্গ করেছেন কানাডার এই ফুটবলার। তিনি বলেন, ‘আমি যা করি, সবই আমার পরিবার, বাবা-মা, আমার সঙ্গিনী, আমার মেয়ে এবং নিজের দেশের বন্ধুদের জন্য। এই জয় তাদের সবার।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here