সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফিনিক্স সামিট ২০২৬’

0
সাইবার নিরাপত্তা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ফিনিক্স সামিট ২০২৬'

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে মঙ্গলবার (২৩ জুন) থেকে শুরু হয়েছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। 

‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটের টেকনিক্যাল ওয়ার্কশপ চলবে ২৩ থেকে আজ ২৫ জুন পর্যন্ত।

‘দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)’, ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় এ আয়োজন করছে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত কর্মশালাগুলোতে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

সামিটের মূল কনফারেন্স অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)। এতে সরকারি কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকরা জানান, কনফারেন্সে সাইবার নিরাপত্তা, উদীয়মান প্রযুক্তি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here