ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

0
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ সময় হামলায় যুবদল নেতাও আহত হন। ওই যুবদল নেতা হলেন ইভটিজিংয়ের শিকার কিশোরীর বাবা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে পৌর যুবদলের আহবায়ক নূর মোহাম্মদ জাবেদ এর মেয়ে সাদিয়াতুল জান্নাত ওই মেলায় যান। এ সময় রাধানগরের ইশরাক নামে এক যুবক জান্নাতকে ইভটিজিং করে। ঘটনা জেনে জান্নাতের ভাই তামিম এর প্রতিবাদ করে। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। পরে ইশরাকের পক্ষ নিয়ে আরো কিছু যুবক আসে। এক পর্যায়ে তামিমের পক্ষ নেওয়া তালাত নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় প্রতিবাদ করতে গেলে জান্নাতর বাবা নুর মোহাম্মদ জাবেদকেও মারধর করা হয়। দু’জনই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত তালাতকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরে ঢাকায় নেওয়া হয়। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here