দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। তাতেই হয়েছে ইতিহাস। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতীয়দের বিপক্ষে এর মাধ্যমে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে আইরিশরা।
শুক্রবার বেলফার্সে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড।। ৫১ রানের মাথায় প্রথম চার উইকেট হারিয়ে ফেলে তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যান লরকান টাকার ও গ্যারেথ ডেলানি। পরের উিইকেটে জর্জ ডকরেলকে নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন ডেলানি। তাতেই বড় পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে টাকারের ব্যাট থেকে। ৪৯ রান আসে ডেলানির ব্যাট থেকে। এছাড়া, টিম টেক্টর ১৭, রস অ্যাডায়ের ১২, বেন কালিজ ১৫ ও জর্জ ডকরেল ১৯ রান করেন। আর ২০ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৮২ রান।
জবাবে, ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে আপনতালে খেলে যান ওপেনার অভিষেক শর্মা। কিন্তু ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন তিনিও। তিলক ভার্মা ও অক্ষর প্যাটেলকে নিয়ে জয়ের প্রয়াস চালান শিবম ডুবে। কিন্তু ১৯ রানে তিলক, ১৫ রানে অক্ষর ও ২৫ রানে ডুবে আউট হন। আর বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ফলে ১৪৮ রানে তামে ভারতের ইনিংস।
আয়ারল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হোলার্ড। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট পেয়েছেন ম্যাথিউ হ্যাম্প্রেসও। এছাড়া জাই মন্ড্রা দুটি উইকেট নেন।

