খাগড়াছড়িতে মাদকবিরোধী দিবসে র‍্যালি

0
খাগড়াছড়িতে মাদকবিরোধী দিবসে র‍্যালি

খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, বর্তমানে তরুণ সমাজ মাদকের কারণে হুমকির মুখে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক মো. বুলু শেখ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here