গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

0
গোয়ালন্দে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

রাজবাড়ীর গোয়ালন্দে একটি বিটুমিন উৎপাদনকারী কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ছুনু মণ্ডলের ছেলে শাওন মণ্ডল (১৬) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সামসুদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৪)।

জানা গেছে, কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় বয়লারে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন।

স্থানীয়দের সহায়তায় প্রথমে তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here