ভিনির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল

0
ভিনির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে ব্রাজিল

হাইতির বিপক্ষে জয় ফেরার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়য়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে তারা।

ম্যাচের সাত মিনিটেই গোল করেন। স্কটল্যান্ডের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করলেন ভিনি। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো ভুল করেননি।

এরপর ২২ মিনিট আরেকটি গোল করেছিলেন ভিনি। কিন্তু ভিএআরে গোলটি বাতিল হয়। তাতে আনন্দটা মাটি হয়ে যায় তার। বল পাওয়ার আগে ভিনির পা সামনে থাকলে জ্যাক হেনড্রি ভারসাম্য হারালে সেই সুযোগ কাজে লাগান তিনি।কিন্তু ভিএআরে সেটাকেই ফাউল ধরে। এ নিয়ে তাই বিতর্ক থেকেই গেল।

তবে প্রথমার্ধের যোগ করা ৪৫ মিনিটে ভিনিসিয়ুসের দ্বিতীয় করেন ভিনি। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here