কলমাকান্দাকে আধুনিক জনপদ করার স্বপ্ন নিয়ে কাজ করছি : ডেপুটি স্পিকার

0
কলমাকান্দাকে আধুনিক জনপদ করার স্বপ্ন নিয়ে কাজ করছি : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, পাহাড়ি জনপদ জেলার কলমাকান্দা উপজেলা। আর এই কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছি। 

মঙ্গলবার বিকেলে কলমাকান্দা উপজেলার ইউনিয়ন অফিস, কাঁচা বাজার, সড়ক, খেয়াঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এক সড়কের উপজেলা হওয়ায় দীর্ঘদিন ধরে যানজটের শহরে পরিণত হয়েছে। কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজারের সার্বিক উন্নয়নে বাইপাস সড়ক নির্মাণের বিকল্প নেই। আর তাই একটি মতবিনিময় সভার মাধ্যমে বাইপাস সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়। 

তিনি বলেন, বাংলাদেশ আগামী ৫০ বছরের টেকসই উন্নত বাংলাদেশ হবে। আর সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। দুই হাজার টাকা কামানোর চিন্তায় অপরিছন্ন-অপরিকিল্পত নগর রাখা যাবে না। 

একটি মডেল উপজেলা বানাতে ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহায়তা চান তিনি। 

কায়সার কামাল বলেন, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

এর আগে, তিনি উপজেলা পরিষদ হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here