দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

0
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

টানা দুই জয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছে লিওনেল মেসির দল।

আজ সকালে জর্ডান ও আলজেরিয়ার ম্যাচ শেষে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। ফলে এখন রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানার্স-আপ দল।

এইচ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। শেষ রাউন্ডের ম্যাচগুলোর ফলাফলের ওপরই নির্ধারিত হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হচ্ছে।

নকআউট পর্বের সময়সূচিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। 

বর্তমান পয়েন্ট পরিস্থিতি অনুযায়ী আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে কেপ ভার্দে। তবে শেষ ম্যাচগুলো একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় সমীকরণ দ্রুত পরিবর্তন হতে পারে। কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারাতে পারে, তাহলে ইতিহাস গড়ে তারা নকআউটে উঠে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

অন্যদিকে, যদি উরুগুয়ে স্পেনকে হারায়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here