বিজয়নগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

0
বিজয়নগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু এবং বুধন্তী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বি।

পুলিশ জানায়, তারা বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৪৩৫, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় অভিযোগ রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here