খারাপ আবহাওয়ার কারণে থেমে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ

0
খারাপ আবহাওয়ার কারণে থেমে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ

ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ সাময়িকভাবে স্থগিত করেছে ফিফা।

প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি তৈরি হলে খেলা বন্ধ করে দেওয়া হয়। পরে স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানানো হয়। এতে গ্যালারির বেশির ভাগ দর্শক স্টেডিয়াম ত্যাগ করেন।

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিরাপদ হলেই ম্যাচ আবার শুরু করা হবে। স্টেডিয়ামে উপস্থিত সংবাদমাধ্যমকে সংস্থাটির এক মুখপাত্র বলেন, ‘নিরাপদ মনে হলেই ম্যাচ আবার শুরু করা হবে।’

পুনরায় মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়, ‘এই মুহূর্তে এলাকাজুড়ে খারাপ আবহাওয়া বিরাজ করছে। তাই ম্যাচ এখনো স্থগিত রয়েছে।’

বজ্রপাতের পূর্বাভাস থাকায় নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সম্ভাবনা নেই। বজ্রপাত হলে সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করে খেলা পুনরায় শুরু করা হবে।

ম্যাচ স্থগিত হওয়ার আগে কিলিয়ান এমবাপ্পের দারুণ এক বাঁ পায়ের শটে এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট জালে জড়ায়। এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। খেলা বন্ধ হওয়ার সময় ইরাকের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here