ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের এক যাত্রী আহত হয়েছেন।

 মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত ১০টা ১০ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়াগামী ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার আগে ‘ইলিশ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটি টোল প্লাজার মোটরসাইকেল লেনে ঢুকে সেখানে থাকা একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।

এই ঘটনায় মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের যাত্রী অমিত হাসান আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহত সফিকুল ইসলামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উত্তর কামারগাঁও এলাকায়। তিনি একটি বুটিক বা হস্তশিল্প (আর্টিসান) প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here