আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

0
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

কার্যক্রম ​নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক, নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ প্রমূখ।

​মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সব ধরনের জনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমনের দাবি জানান এবং বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here