ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রবিবার জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাজেট অধিবেশন সমাপ্তির পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

