বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইকুয়েডর ও কুরাসাও। বাংলাদেশ সময় সকাল ৬টায় কানসাস সিটি স্টেডিয়ামে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
টুর্নামেন্টে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের কারণে আজ জয়ের বিকল্প নেই ইকুয়েডর ও কুরাসাওয়ের।
প্রথম ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পুরো সময় সমানতালে লড়াই করেও শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারে ইকুয়েডর। ফিলাডেলফিয়ায় সেই হার ছিল ল্যাটিন আমেরিকার দলটির জন্য বড় ধাক্কা, কারণ প্রায় দুই বছর ও টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায় তাদের।
অন্যদিকে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে কঠিন বাস্তবতার মুখোমুখি হয় কুরাসাও। শক্তিশালী জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় পরাজয় দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু করে ক্যারিবীয় অঞ্চলের ক্ষুদ্রতম দেশটি।

