সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বিরতিতে নেদারল্যান্ডস

0
সুইডেনের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বিরতিতে নেদারল্যান্ডস

হিউস্টন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক সুইডেনের বিপক্ষেফুটবল খেলছে নেদারল্যান্ডস। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে ডাচরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে নেদারল্যান্ডস। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের ৫ মিনিটে তিজ্জানি রেইনডার্সের দ্রুতগতির আক্রমণ থেকে বল পেয়ে বাম দিক দিয়ে এগিয়ে যান কোডি গাকপো। লিভারপুল তারকার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ব্রায়ান ব্রবি।

গোল হজমের পর দ্রুত জবাব দেওয়ার চেষ্টা করে সুইডেন। ভিক্টর গিওকেরেস বক্সের ডান দিক থেকে শক্তিশালী শট নিলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ফারব্রুগেন দারুণ রিফ্লেক্সে কর্নারের জন্য বল ঠেকিয়ে দেন।

তবে চাপ ধরে রাখতে পারেনি সুইডেন। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডনিয়েল মালেন বল বাড়িয়ে দেন ডেনজেল ডামফ্রিসের কাছে। ডামফ্রিস প্রথম টাচেই নিচু ক্রস পাঠান বক্সে, আর ব্রায়ান ব্রবি স্লাইড করে বল জালে ঠেলে দিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here