গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। শনিবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পেরর আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বকনা বাছুর বিতরণ করেন।
এ সময় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম পাভেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

