ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত অ্যাসিস্টে ব্যবধান বাড়িয়েছেন ম্যাথিউস কুনহা। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তার বাঁ দিকে চলে যাওয়া কুনিয়াকে ডিফেন্সচেরা থ্রু পাস দেন তিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে হাইতির গোলরক্ষককে আবারও পরাস্ত করেন কুনহা।
এর আগে, অফসাইডে রাফিনহার গোল বাতিল হলেও উল্লাসে মাততে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সেলেসাওদের। ২৩তম মিনিটে ম্যাথিউস কুনহার গোলে এগিয়ে যায় তারা।
ডি বক্সে হাইতির ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোলমুখে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক সেভ করলেও ফিরতি বল পরে তা হাইতির এক ডিফেন্ডার ক্লিয়ার করতে যান। এ সময় ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কুনহার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়।
এর আগে, ২২তম মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পান রাফিনহা। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে গোল মিস করেন বার্সেলোনা ফরোয়ার্ড।
অবশ্য ১২তম লক্ষ্যভেদ করেছিলেন রাফিনিয়া। তবে অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।

