হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

0
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১২৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। সে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে ৫৫১ শিশু মারা গেছে।

এই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ৮৪ হাজার ২২৬ জন। আর পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ১৮৫ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ১০২৭ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩৯ জন ঢাকা বিভাগের।

ঢাকা বিভাগেই হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৩২ জন মারা গেছে এ পর্যন্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here