গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে নেই আফ্রিকান মিডফিল্ডার

0
গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে নেই আফ্রিকান মিডফিল্ডার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানের নিষেধাজ্ঞা তিন ম্যাচ বাড়িয়েছে ফিফা। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন এই ফুটবলার।

বুধবার (১৭ জুন) বিশ্বকাপের শৃঙ্খলা সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আপডেটে প্রকাশিত এই রায়ের পর এ তথ্য জানিয়েছে ফিফ।

নিয়ম অনুযায়ী, লাল কার্ডের জন্য স্বাভাবিক শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও, এই ক্ষেত্রে শৃঙ্খলা কমিটি থেম্বা জোয়ানের ঘটনাটিকে গুরুতর ফাউল হিসেবে রায় দেয় এবং এর সঙ্গে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা যোগ করে।

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে স্পেফেলো ‘ইয়ায়া’ সিথোলকে দেওয়া আগের লাল কার্ড নিয়ে হুগো ব্রুস কোনো অভিযোগ করেননি।  কিন্তু জোয়ানেকে মাঠ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন।

ম্যাচে হারের পর সাংবাদিকদের ব্রুস বলেন, দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতে পারি। মেক্সিকান ফুটবলার আমার খেলোয়াড়কে বাধা দিচ্ছিল। তবে এটা রেফারির সিদ্ধান্ত হওয়ায়, আমাদের তা মেনেও নিতে হবে। কিন্তু আমি মনে করি না এটা লাল কার্ড ছিল।

মেকিক্সোর বিপক্ষে ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ৬১ মিনিটে মাঠে নামেন জোয়ানে। ম্যাচের ৮৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর রেফারি তাকে রবার্তো আলভারাদোর বিরুদ্ধে অবৈধভাবে হাত তোলার জন্য মাঠ থেকে বের করে দেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জোয়ানে ৫৫টি আন্তর্জাতিক ম্যাচে ১২টি গোল করেছেন। তার নিষেধাজ্ঞা দলটির আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি করবে। 

গ্রুপ ‘এ’-তে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার আটলান্টায় দক্ষিণ আফ্রিকা চেকিয়ার মুখোমুখি হবে। চেকিয়া তাদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here