বগুড়ায় ট্রেনের ধাক্কায় সেলস সুপারভাইজার নিহত

0
বগুড়ায় ট্রেনের ধাক্কায় সেলস সুপারভাইজার নিহত

বগুড়ার কাহালুতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ফেরদৌস হোসেন (৫৫) নামের এক সেলস সুপারভাইজার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে সান্তাহার-বোনারপাড়া রেললাইনের কাহালু চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি একটি কোম্পানির সেলস সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। 

জানা গেছে, সকালে ফেরদৌস হোসেন কাহালুর চারমাথা এলাকায় রেললাইনের পাশে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কা খেয়ে মাথায় গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পরপরই কাহালু থানার এসআই আমিনুল ইসলাম ও মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here