বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার অধীনস্থ ইপু প্রদেশ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজিজুল হাকিম ওয়াজদের সভাপতিত্বে এবং মো. টিটনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদার।
কর্মী সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা বিল্লাল হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, এম এম মোজাম্মেল হক প্রধান, এম মাহফুজুর রহমান সোহেল, মাহফুজুর রহমান এবং সদস্য মো. আলম।
কর্মী সম্মেলনে শাখা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মো. পারভেজ, মো. গিয়াস, মুক্তার হোসেন, আলিম এবং মনসুরসহ প্রমুখ।

