দিনাজপুরে বিনামূল্যে চক্ষুসেবা

0
দিনাজপুরে বিনামূল্যে চক্ষুসেবা

দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২২১ জন রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।

ডা. তানভীর আহমেদ রিফাতের নেতৃত্বে গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটাল, দিনাজপুরের ৮ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম চক্ষুসেবা প্রদান করেন এবং চোখে ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই করেন। ছানি আক্রান্ত রোগীদের আগামী ১৭ জুন গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটালে ভর্তি করা হবে। সেখানে তাদের চক্ষু অপারেশন ও লেন্স সংযোজন করা হবে বলে জানায় মেডিকেল টিম।

গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটাল ও আন্ধেরি হিলফে, জার্মানির সহযোগিতায় সুইড বাংলাদেশ, দিনাজপুর শাখা আয়োজিত এ চক্ষুসেবার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, গাওসুল আজম বিএনএসবি চক্ষু হসপিটালের সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী ও সুইড বাংলাদেশ’র জাতীয় কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ দিনাজপুর শাখার সভাপতি ও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবু শাহনওয়াজ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here