ফিফার কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পাবেন সেই সোমালি রেফারি

0
ফিফার কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পাবেন সেই সোমালি রেফারি

সোমালিয়ার রেফারি ওমর আরতান বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পূর্ণ পারিশ্রমিক ফিফার কাছ থেকে পাবেন। যদিও টুর্নামেন্ট শুরুর আগে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

আফ্রিকার অন্যতম শীর্ষ রেফারি হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী আরতান গত সপ্তাহে মিয়ামিতে পৌঁছানোর পর ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পেরে সোমালিয়ায় ফিরে যান।

যুক্তরাষ্ট্রের বর্ডার এন্ড কাস্টমস প্রোটেকশন (সিবিপি)’র এক বিবৃতিতে বলা হয়, তাকে দেশে প্রবেশ করতে না দেওয়ার পেছনে “নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগ” কাজ করেছে।

এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আরতানের পক্ষে ফিফা কেন সফলভাবে হস্তক্ষেপ করতে পারেনি-এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো সমালোচকদের শান্ত হতে এবং ধৈর্য ধরতে বলেন।

তবে বিশ্বকাপে তার নির্ধারিত দায়িত্বের জন্য আরতানকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। তার কতটি ম্যাচ পরিচালনা করার কথা ছিল, তার ওপর নির্ভর করে সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।

বিশ্বকাপ থেকে আরতানের বাদ পড়ার পর, উয়েফা তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

আগস্টে অস্ট্রিয়ার সালজবার্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপ ম্যাচে তিনি প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজি ও ইউরোপা লিগ বিজয়ী এ্যাস্টন ভিলা।

এই নিয়োগকে অনেকেই আরতানের প্রতি সমর্থন ও স্বীকৃতির প্রতীক হিসেবে দেখছেন। কারণ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারালেও ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার সুযোগ তিনি পেয়েছেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here