অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, ফেনীতে এক বেকারিকে জরিমানা

0
অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, ফেনীতে এক বেকারিকে জরিমানা

ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ এবং প্যাকেটজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার দুপুরে শহরের মহিপাল চৌধুরী বাড়ি সড়কে অবস্থিত সুরুচি বেকারিতে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, বেকারিটির উৎপাদনকক্ষের পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। সেখানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্যাকেটজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলাজুড়ে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here