এক বছরে ২ হাজার ৯৭টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল এপিবিএন

0
এক বছরে ২ হাজার ৯৭টি মোবাইল উদ্ধার করে ফেরত দিল এপিবিএন

প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১২ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়।

১২ এপিবিএন সূত্রে জানা যায়, গত এক বছরে সাইবার টিমের অভিযানে ২ হাজার ৯৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা কিংবা ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া অর্থও উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার টিম নিরলসভাবে কাজ করছে। তিনি মোবাইল ব্যবহারকারীদের আইএমইআই (IMEI) নম্বর সংরক্ষণ এবং ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here