শেরপুরে আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন দেশটির ফুটবল সমর্থকরা।
আজ রবিবার বিকেল ৪টার দিকে শেরপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়ে ঢাক ঢোল নিয়ে ভুভুজেলা বাঁশি আর মিছিলের গর্জনে শহর প্রকম্পিত করে।
হালকা আকাশি নীল ও সাদা ডোরাকাটা আর্জেন্টিনার জার্সি পরে যুবকরা ব্রাজিল সমর্থকদের নানা ব্যঙ্গাত্মক স্লোগান দেয়।
এই আনন্দ মিছিলে যোগ দিতে আয়োজকরা গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালান।

