কুড়িগ্রামে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

0
কুড়িগ্রামে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী শহরের পৌর টাউন হলে এ আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি-এর সহযোগিতার এই কর্মসূচিতে জেলার ৯ উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ অন্যরা।

বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের উন্নয়ন ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here