চলমান উত্তেজনার মধ্যেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি চূড়ান্ত হওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়ার পোস্টে বলেছেন, শান্তিচুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হবে এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি চুক্তির আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি। আমরা আত্মবিশ্বাসী যে এই ঐতিহাসিক শান্তিচুক্তি স্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। একই সঙ্গে তিনি আলোচনা চলাকালীন প্রতিশ্রুতিবদ্ধতার জন্য ওয়াশিংটন ও তেহরানকে সমর্থনের জন্য এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা করে। এরপর যুদ্ধ বন্ধে মধ্যস্ততা করে আসছে পাকিস্তানের। ইসলামাবাদে এক বৈঠকে উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১২ জুন নতুন করে ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির কথা জানিয়েছে তেহরানে পরিকল্পিত হামলা বন্ধের কথা জানান।
সূত্র: আলজাজিরা, গাল্ফ নিউজ।

