সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

0
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শুক্রবার (১২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- গোদনাইল নয়াপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু (৪৮)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম বাবুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here