কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য রোকন উদ্দিন

0
কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য রোকন উদ্দিন

প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। 

শনিবার (১৩ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন, বন বিভাগ ও এলজিইডির সহযোগিতায় কাকিনা ইউনিয়নের চাঁপারতল এলাকায় পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কে পার্শ্বে বৃক্ষরোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে রোকন উদ্দিন বাবুল কাকিনা চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব রাজ্জাকুর ইসলাম রাজ্জাক প্রমুখ।

শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here