দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা শেষে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের ২৪ জনকে ৫৫ হাজার টাকা করে ১৩ লাখ ২০ হাজার টাকা এবং সদস্যদের মেয়ের বিয়ের জন্য ৬০জনকে ২১ হাজার টাকা করে ১২ লাখ ৬০ হাজার টাকা সর্বমোট ২৫ লাখ ৮০হাজার টাকার এককালীন অনুদানের চেক শ্রমিক পরিবার সদস্যদের মাঝে প্রদান করা হয়।
শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকার নিজস্ব ভবনের সামনে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ হুমায়ন কবির খাঁন।
সাধারণ সভায় দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পরিবেশন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। এরপর মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন ইউনিটের সাধারণ সদস্যরা।
এছাড়াও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।

