তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল

0
তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল

জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলা শাখা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পদক্ষেপ থিয়েটার মিলনায়তনে এসে সাধারণ সভায় মিলিত হয়।

সভায় পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ ক্বাফী রতন বলেন, দেশের জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। যে বাজেট পেশ করা হয়েছে তাও গতানুগতিক ধনিক তোষণ বাজেট দেওয়া হয়েছে। কৃষক, ক্ষেতমজুর মেহনতি মানুষ আছে চরম সংকটে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সংগঠক কাফি সরকার, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here