ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

0
ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরাজ শেঠ। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

আগামী ৩০ জুন বিকালে তিনি বর্তমান সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন।

শনিবার এই নিয়োগের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। 

১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত ধীরাজ শেঠ ভারতীয় সেনার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি খড়গওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী।

১৯৯৭ সালে ২০ ল্যান্সার্সের জেনারেল শঙ্কর রায় চৌধুরী অবসর গ্রহণের পর তিনিই হবেন প্রথম আর্মার্ড কোর অফিসার যিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।

প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও ফরমেশনে দায়িত্ব পালন করেছেন। তিনি মরুভূমি অঞ্চলে একটি আর্মার্ড রেজিমেন্ট, পাটিয়ালাভিত্তিক ৯৮ আর্মার্ড ব্রিগেড, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত ডিভিশন-স্তরের ইউনিফর্ম ফোর্স এবং ২১ স্ট্রাইক কোরের নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া তিনি দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। পশ্চিম সীমান্তে দুটি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার বিরল অভিজ্ঞতাও রয়েছে তার।

স্টাফ ও কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন ধীরাজ শেঠ। এর মধ্যে রয়েছে সেনা সদর দফতরে অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারি, সদর দফতর সাউথ ওয়েস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) এবং ডিরেক্টর জেনারেল ডিসিপ্লিন, সেরিমোনিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার পদ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here