চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে হাফসা খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু হাফসা খাতুন ধান্যখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু হাফসা খাতুন বাড়ি থেকে বের হয়ে একটি পুকুরের পাশে খেলা করছিল। এ সময় অসাবধানবশত পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর শিশুটিকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here