বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী

0
বৃষ্টিমুখর সন্ধ্যায় গজলের সুরে মুগ্ধ কুমিল্লা নগরী

বৃষ্টিভেজা এক সন্ধ্যায় গজলের সুরে ডুবে ছিল কুমিল্লা নগরী। সংগীতপ্রেমীদের উপস্থিতিতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে বসে মেহফিল ই গজল, যেখানে সুর ও আলোচনার মেলবন্ধনে তৈরি হয় ভিন্ন এক আবহ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ আসরে মিলনায়তন ছিল দর্শকে পূর্ণ। গজলের উৎপত্তি, রস ও খ্যাতি নিয়ে আলোচনা করেন অনুবাদক জাভেদ হুসেন, কবি ড. আলী হোসেন চৌধুরী। একই সঙ্গে গজল পরিবেশন করেন শিল্পী ইকরাম মোস্তাফিজ পপলু। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাসবিদ আহসানুল কবীর।

গজলের এই আসরের সমন্বয় করেন সংগঠক রফিকুল ইসলাম সোহেল, চৌধুরী ওয়াসিফ আলী প্রবাল। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, লেখক সুনন্দা কবীর, ডা. ইকবাল আনোয়ার, অ্যাড. গোলাম ফারুক, দিলনাশিন মোহসেন।

আলোচকরা বলেন, শাস্ত্রীয় ঘরানার সংগীতের গুরুত্বপূর্ণ চারণভূমি কুমিল্লা। এই শহরে জন্ম নিয়েছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ মোহাম্মদ খসরু, শচীন দেব বর্মণ। সেই সমৃদ্ধ সংগীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here