হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

0
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩২ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন।

গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
  
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৫০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৬৮৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৫৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here