এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

0
এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের প্রখম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে মেক্সিকো। ম্যাচের নয় মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে স্বাগতিকরা সবুজ জার্সি ও দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরে খেলছে।

এরপর বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে কোথাও পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা। তবে রনওয়েন উইলিয়ামসের দুর্দান্ত কিপিংয়ে ব্যবধান ১-০ তেই থেমেছে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে স্বাগতিকরা।

২০১০ সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১৬ বছর পর আবারও বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে দেখা হলো তাদের। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি, যা ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় ৪০টি বেশি। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here