আখাউড়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা

0
আখাউড়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম এবং আখাউড়া উপজেলা সমন্বয়কারী কামরুল ইসলাম গ্রাম আদালত কার্যক্রমের সুফল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে আদালতমুখী মামলা কমবে এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি আরও শক্তিশালী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here