আলোচিত সেই রেফারিকে বরণে প্রস্তুত ইউরোপ

0
আলোচিত সেই রেফারিকে বরণে প্রস্তুত ইউরোপ

ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে না পারা সোমালি রেফারি ওমর আরতানকে এবার ইউয়েফার সুপার কাপে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।  তিনি প্যারিস সেন্ট জার্মেইন এবং অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এই সোমালি রেফারির ভূয়সী প্রশংসা করেছেন।

৩৪ বছর বয়সী আরতানকে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের তালিকায় রাখা হয়েছিল। কিন্তু বৈধ ভিসা থাকা সত্ত্বেও মার্কিন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেওয়ায় তিনি টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেননি।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে আলোচনার পর সুপার কাপের জন্য তার এই নিয়োগ দেওয়া হয়েছে এবং এটি সম্প্রতি দুই সংস্থার মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ।

সালজবার্গে ১২ আগস্ট অনুষ্ঠিতব্য এই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে ইউরোপা লিগ বিজয়ী অ্যাস্টন ভিলা।

সিএএফ সভাপতি প্যাট্রিস মোৎসেপে বলেন, ওমর আরতান সোমালিয়া এবং সমগ্র আফ্রিকা মহাদেশের জনগণকে অত্যন্ত গর্বিত করেছেন। ২০২৫ সালের সিএএফ বর্ষসেরা পুরুষ রেফারি পুরস্কার প্রাপ্তি এবং ২০২৬ ফিফা বিশ্বকাপের রেফারি হিসেবে তার নিয়োগ, তার বিশ্বমানের রেফারিং দক্ষতা এবং আন্তর্জাতিক সম্মানেরই স্বীকৃতি।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের ৫২ জন রেফারির তালিকায় আরতানের নাম থাকাটা সোমালিয়ার জনগণের জন্য ছিল অত্যন্ত গর্বের বিষয়। সব বাধা পেরিয়ে বুধবার মোগাদিশুতে ফেরার পর বীরোচিত সংবর্ধনা পেয়েছেন আরতান। দেশে ফিরে তিনি প্রতিজ্ঞা করেছেন, ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপে তিনি আবারও অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here